Sunday, 6 September 2015

এমএসআই এনেছে গেমিং মাদারবোর্ড

ষষ্ঠ প্রজন্মের গেমিং মাদারবোর্ড বাজারে এনেছে এমএসআই। ইউসিসি গেমিং হার্ডওয়্যার নির্মাণে বিশ্বের এক নম্বর কোম্পানি এমএসআই। বিশ্ববাজারে অবমুক্ত করেছে তাদের এ ষষ্ঠ প্রজন্মের গেমিং মাদারবোর্ড। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের বাজারেও অবমুক্ত হয়েছে জেড-১৭০ সিরিজের এসব মাদারবোর্ড।

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে ষষ্ঠ প্রজন্মের এমএসআই গেমিং মাদারবোর্ড অবমুক্তির অনুষ্ঠান আয়োজন করে আইটি পণ্য আমদানিকারক প্রতিষ্ঠান ইউসিসি। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমএসআইয়ের এশিয়া প্যাসিফিক অঞ্চলের সেকশন ম্যানেজার মাইকেল লিয়াং এবং সেলস স্পেশালিস্ট কেন সাং।

ইউসিসির মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মো. নিয়ামত হাসান নিমুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউসিসির হেড অব সেলস এজিএম মো. শাহিন মোল্লা, প্রোডাক্ট ম্যানেজার জায়নুস সালেখিন ফাহাদ এবং ইউসিসির অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

ইউসিসির সাথে সম্পৃক্ত উত্তরা, আইডিবি এবং এলিফ্যান্ট রোডের প্রায় ৮০জন প্রথম সারির এমএসআই পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠানের প্রতিনিধি ছাড়াও বাংলাদেশের শীর্ষস্থানীয় গেমিং দল রেড ভাইপারসের সদস্যরাও অনুষ্ঠানের উপস্থিত ছিলেন।
এরপর বাংলাদেশের গেমিং জগতে ১ নম্বর গেমিং টিম রেড ভাইপারসের পক্ষ থেকে মি. শাফি মঞ্চে আসেন এবং এমএসআই গেমিং বোর্ড নিয়ে তার অভিজ্ঞতা ও নতুন মাদারবোর্ড সম্পর্কে আকর্ষণীয় বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি গ্রাহকদের এই পণ্যটির সম্ভাব্য গ্রহণ যোগ্যতা নিয়ে সুন্দর কিছু মন্তব্য করেন।

প্রসঙ্গত, নতুন এই সিরিজের মাদারবোর্ডগুলো তিনটি ক্যাটাগরিতে পাওয়া যাচ্ছে। যেমন, পারফরমেন্স গেমিং, এন্থুজিয়াস্ট গেমিং ও আরসেনাল গেমিং এ বিভক্ত করা হয়েছে। যা গেমারদের প্রত্যাশা অনুযায়ী পণ্য কিনতে সাহায্য করবে।

ইন্টেল 6th জেনারেশন প্রসেসর সাপোর্টেড এই মাদারবোর্ডগুলোতে থাকছে ৪টি র‌্যামের শ্লট যা DDR4 ৩৬০০ (OC) বাস পর্যন্ত সাপোর্ট দিবে। বেস্ট ইন ক্লাস ফিচার ও টেকনোলজি সম্বলিত এই সিরিজের মাদারবোর্ডগুলোতে থাকছে ওসি জিনি ক্লিক বায়স ৪, কিলার E2400 গেমিং নেটওয়াকিং এ সর্বোচ্চ ফ্রাগ এবং সর্বনিম্ন ল্যাগ এর নিশ্চয়তা। অডিও বুস্ট-২, সাউন্ড, ইউএসবি ৩.১ এবং সাটা ৮ এর মতো আকর্ষণীয় সব ফিচার।

Saturday, 5 September 2015

এবার মোবাইলের জন্য গুগলের সার্চ ইঞ্জিন

এবার মোবাইলের জন্য বিশেষ সার্চ ইঞ্জিন এনেছে গুগল। মঙ্গলবার প্রকাশিত হলো নতুন এই সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিনের নাম ‘গুগল হাউস’।
এতে ম্যাপ, ছবি খোঁজা যাবে সহজেই। অনুবাদও করা যাবে।
গুগলের পরিসংখ্যান অনুযায়ী ৫০০ মিলিয়ন ভারতীয় কম্পউটারে ইন্টারনেট ব্যবহার করে। ৪৯০ মিলিয়ন ব্যবহার করে স্মার্টফোনে। প্রত্যেক মাসে ভারতে ৬ থেকে ৭ মিলিয়ন মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে।
ভারতীয় গ্রাহকরা সহজেই এই অ্যাপসের মাধ্যমে যে কোনও ভাষা অনুবাদ করতে পারবে হিন্দিতে। এছাড়া যে কোনও ভাষায় লেখা সাইন বোর্ডের দিকে ক্যামেরা তাক করলেই সেই লেখা নিজের পছন্দ মত ভাষায় পড়া যাবে।
গুগলের তরফ থেকে জানানো হয়েছে প্রত্যেকদিন বিশহব জুড়ে ১.৮ বিলিয়ন ফটো আপলোড হয়। এর ব্যাকআপ থাকছে গুগল ফটো অ্যাপে।
- See more at: http://www.campuslive24.com/campus.138296.live24/#sthash.wHj0sDyz.dpuf

Wednesday, 2 September 2015

আসছে হেলিও

এডিসন গ্রুপ ‘হেলিও’ ব্র্যান্ড নামের স্মার্টফোন বাজারে ছাড়তে যাচ্ছে। এই ব্র্যান্ডটি হবে সিম্ফনির চেয়ে আলাদা একটি ব্র্যান্ড। হেলিও নাম দিয়ে এলটিই বা ফোরজি সুবিধার স্মার্টফোন বাজারে আনবে প্রতিষ্ঠানটি। আজ এডিসন গ্রুপ কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।এডিসন গ্রুপ জানিয়েছে, হেলিও হবে প্রিমিয়াম ব্র্যান্ড। প্রতিষ্ঠানটির বিপণন বিভাগের প্রধান আশরাফুল হক বলেন, বাজার গবেষণা ও ক্রেতা চাহিদার ওপর ভিত্তি করে খুব শিগগিরই এই হেলিও স্মার্টফোন বাজারে উন্মুক্ত করা হবে। আকর্ষণীয় ডিজাইন এবং সর্বাধুনিক ফিচার থাকবে এতে। ফোরজি ও ৬৪ বিট প্রসেসরের এই ফোনটিতে থাকবে অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ ওএস, ৫ ইঞ্চি অ্যামোলেড এইচডি ডিসপ্লে। ফোনটির পেছনে ১৩ মেগাপিক্সেল ও সামনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। এতে থাকবে দুই জিবি র‍্যাম, ১৬ জিবি রম। ৩২ গিগাবাইট পর্যন্ত এক্সটার্নাল মেমোরি সমর্থন করবে। দুই সিম ব্যবহারের সুবিধার ফোনটির ব্যাটারি হবে দুই হাজার ৪০০ মিলিঅ্যাম্পিয়ারের। এতে থাকবে ওটিএ আপডেট এবং ওটিজি সাপোর্ট। ফলে পেনড্রাইভ, মাউস, কিবোর্ড, ইত্যাদি ডিভাইস ওটিজি ক্যাবলের মাধ্যমে সরাসরি হ্যান্ডসেটের সঙ্গে সংযোগ করে ব্যবহার করা যাবে। এই হ্যান্ডসেটটির উভয় পাশেই ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস ৩। ফোনটির পুরুত্ব হবে ৬.৯৫ মিলিমিটার।
বেস্ট ভিউইং এর জন্য এতে থাকবে মীরাভিশন প্রযুক্তি যাতে স্ক্রিনে চোখে রাখলে ছবি, ভিডিও, ওয়েব পেজ, অ্যাপস, টেক্সট পড়া আরামদায়ক হবে।
এডিসন কর্তৃপক্ষ জানিয়েছে, হেলিওতে নতুন প্রজন্মের সনি ইমেজ প্রসেসিং সেন্সর ব্যবহার করায় ছবির মান হবে আরও উন্নত।
এই স্মার্টফোনের দাম সম্পর্কে অবশ্য এখনো কোনো তথ্য জানায়নি এডিসন গ্রুপ।

স্মার্টফোনেই ড্রাইভিং লাইসেন্স!

স্মার্টফোনেই এবার চালকদের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করা যাবে। যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে গাড়িচালকদের জন্য গত বুধবার মোবাইল ড্রাইভার লাইসেন্সের (এমডিএল) পরীক্ষামূলক ব্যবহারও শুরু হয়েছে। এর মধ্যদিয়ে যুক্তরাষ্ট্রজুড়ে এখন যে প্লাস্টিকের লাইসেন্সের ব্যবহার চলছে, তা পর্যায়ক্রমে বিলুপ্ত হয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। নতুন এই ডিজিটাল লাইসেন্স প্রাথমিকভাবে আইওয়া অঙ্গরাজ্যের পরিবহন বিভাগের শতাধিক কর্মীকে দেওয়া হয়েছে। গাড়িচালকের স্মার্টফোনে এই লাইসেন্স দেখা যাবে।
এমডিএল দেখতে প্লাস্টিকের ড্রাইভিং লাইসেন্সের মতোই। যাতে রয়েছে চালকের ছবি, জন্মতারিখ এবং লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ার তারিখ। এর পেছনের অংশে একটি বার কোড এবং লাইসেন্সের শ্রেণি উল্লেখ রয়েছে। এই বার কোড থাকায় মোটরযান বিভাগ এমডিএলে থাকা যেকোনো তথ্য সঙ্গে সঙ্গে হালনাগাদ করতে পারবে। মরফোট্রাস্ট কোম্পানির তথ্য যাচাই করার একটি অ্যাপ দিয়ে এমডিএলের যথার্থতা পরীক্ষা করা যাবে। এই অ্যাপ দিয়ে একজন পুলিশ কর্মকর্তা চালকের ফোন স্পর্শ না করেই তাঁর পরিচয় এবং লাইসেন্সের বিস্তারিত জানতে পারবেন।
আইওয়া অঙ্গরাজ্যের পরিবহন বিভাগের পরিচালক পল ট্রমবিনো বলেন, ‘আমরা এখনো সবার জন্য এই লাইসেন্স তৈরি করিনি। পরীক্ষামূলকভাবে চালু করেছি। যদি দেখি এতে বেশি সুবিধা হচ্ছে, তাহলে রাজ্যের সব গাড়িচালককে এই লাইসেন্স দেওয়া হবে। আমাদেরটা দেখে অন্য রাজ্যগুলোও গাড়ির চালকদের ডিজিটাল লাইসেন্স দেওয়ার ব্যাপারে উত্সাহিত হবে বলে আমি মনে করছি।’

Sunday, 30 August 2015

মোবাইল ভিজে গেলে কী করবেন?

মোবাইল ছাড়া এখন জীবন অচল।বিশেষ করে একবার অভ্যস্ত হয়ে গেলে  মোবাইল  সেটি স্মার্ট বা ফিচার ফোন যা-ই হোক না কেন। মোবাইল ছাড়া জীবন যেন ভাবাই যায় না। হঠাৎ সে ফোনটি নষ্ট হয়ে গেলে পড়ে যেতে হয় অথৈ সাগরে।

আপনার সামান্য অসতর্কতায় হাতের মোবাইল ফোনটি পানিতে পড়ে যেতে পারে। অথবা হঠাৎ বৃষ্টিতে ভিজে যেতে পারে সেটি।ঠিকমতো পরিচর্যা না করলে পানি লেগে নষ্ট হয়ে যেতে পারে প্রিয় ফোনটি। মোবাইল ফোন পানিতে ভিজে গেলে কী করবেন তা জেনে রাখা খুব জরুরী তাই।

খুলে ফেলুন ব্যাটারি আর সিম কার্ড

মোবাইল ফোন ভিজে গেলে প্রথম কাজ হচ্ছে এটির ব্যাটারি খুলে ফেলা।কারণ পানি বিদ্যুৎ পরিবাহী। ব্যাটারি খোলা না হলে শর্ট সার্কিট হতে পারে। আর তাতে সাঙ্গ হতে পারে সাধের ফোনটির জীবন।সাথে যাবে ব্যাটারিটিও।সাথে সাথে ব্যাটারি খুলে ফেললে শর্ট সার্কিটের আশংকা কমে যাবে।

ব্যাটারির পাশাপাশি সেট থেকে সিম কার্ডটিও বের করে রাখা উচিত। কারণ ভিজে যাওয়া সিম কার্ডও নষ্ট হতে পারে।

ঝেড়ে ফেলুন পানি

ব্যাটারি আর সিম কার্ড খুলে নেওয়ার পর সেটটি মৃদু ঝাঁকাতে পারেন।ফোনের চার্জিং পয়েন্ট, হেডফোন পয়েন্ট অথবা মেমোরি কার্ডের পয়েন্ট-এসব জায়গায় পানি ঢুকে থাকতে পারে। ঝাঁকুনিতে ওই পানির অনেকটাই বের হয়ে আসবে।

যত্ন করে মুছে দিন

বাড়তি পানি ঝড়ে যাওয়ার পর টিস্যু পেপার বা নরম ও পরিষ্কার শুকনো কাপড় দিয়ে ফোনটি ভালো করে মুছে নিন। ব্যাটারির কেসিংটাও মুছে নিতে পারেন। প্রয়োজনে আবার কয়েকবার ঝাঁকি দিন ফোনটি। এতে এতে ভেতরে থাকা আরও কিছু পানি বের হতে পারে। এবার আবার ভালোভাবে পুরো ফোনটি মুছে পানি শুষে নিন।

হেয়ার ড্রায়ারে শুকাতে পারেন পানি

হাতের কাছে হেয়ার ড্রায়ার থাকলে তার সাহায্য নিতে পারেন। ব্যাটারি ও সিম কার্ডবিহীন সেটটিতে নিরাপদ দূরত্বে রেখে হেয়ার ড্রায়ার থেকে বাতাস দিন। এতে পানি শুকিয়ে যাবে। কিন্তু হেয়ার ড্রায়ার খুব কাছে রেখে বাতাস দেবন না। তাতে গরম বাতাসে ক্ষতি হতে পারে ফোনের।

আর হেয়ার ড্রায়ারে পানি শুকানোর অর্থ এই নয় যে সাথে সাথে ফোনটি ব্যবহার করা যাবে। পানি শুকানোর ১২ থেকে ২৪ ঘন্টা পর ব্যবহার করা উচিত। সবচেয়ে ভালো পরদিন সার্ভিস সেন্টারে নিয়ে ফোনটির প্রকৃত অবস্থা নিশ্চিত হওয়া।

কাজে লাগাতে পারেন চাল থেরাপি

চাল পানি শোষণ করে। তাই মুছে নেওয়ার পর ফোনটি শুকনো চালের ভেতর রেখে দিতে পারেন। এভাবে ২৪ ঘণ্টা রাখা হলে চাল মোবাইল সেটের পুরো পানিই শুষে নেবে।তবে মাঝখানে কোনোবাবেই সুইচ অন করে দেখা যাবে না, পানি শুকিয়েছে কি না। মোবাইলে খুব সামান্য পানি ঢুকলেই কেবল এ থেরাপি কাজ করবে।

ওভেন ও রোদে শুকানো যাবে না

মোবাইল পানিতে পড়ে গেলে কী কী করতে হবে, তা বলা হল এতক্ষণ। এবার বলছি কী কী করা যাবে না সেগুলোর কথা। কারণ ওই কাজগুলো করলে আপনার সেটের বারোটা বাজা কেউ ঠেকাতে পারবে না।

ভেজা ফোন শুকানোর জন্য রোদে রাখা যাবে না। মাইক্রো ওভেন জাতীয় কিছুতে দিয়েও শুকানো যাবে না এ ফোন।

সুইচ অন থেকে বিরত থাকুন

মোবাইল সেটের পানি শুকিয়ে গেলেও সুটি অন করা উচিত নয়। সার্ভিস সেন্টারে দেখিয়ে নিশ্চিত হয়েই কেবল অন করা উচিত ফোনটি।

সার্ভিস সেন্টারে গিয়ে নিশ্চিত হন

সেটের ব্যাটারি, সিম খুলে পানি মুছে নেওয়ার অর্থ প্রাথমিক ধাক্কা সামলে নেওয়া। এবার সময় সুযোগ মতো সার্ভিস সেন্টারে গিয়ে নিশ্চিত হয়ে নিন ফোনের প্রকৃত অবস্থা।ব্র্যান্ডেড ফোন হলে তাদের নিজস্ব বা অনুমোদিত সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়াই ভাল হবে।এতে খরচ একটু বেশিই পড়লেও নষ্ট হবার ঝুঁকি থাকবে কম।

আসছে অ্যাপল টিভি

প্রতিবছর সেপ্টেম্বরে নতুন আইফোন নিয়ে আসে প্রযুক্তি কোম্পানি অ্যাপল। আর তার জন্য অধির আগ্রহে বসে থাকেন প্রযুক্তিপ্রেমীরা। এবারও নতুন আইফোন নিয়ে আসছে কোম্পানিটি। তবে এ বছর এর সাথে একটি আইপ্যাড সংস্করণ ও টিভি সংস্করণ নিয়ে আসছে তারা।

অ্যাপলের একটি ঘনিষ্ট সূত্র বিজনেস ইনসাইডারকে জানিয়েছে, আগামী ৯ সেপ্টেম্বর নতুন আইফোন, আইপ্যাড ও টিভির কথা ঘোষণা করবে অ্যাপল। আগামী ৭ সেপ্টেম্বর এ নিয়ে প্রদর্শনী হবে। আর প্রযুক্তিগুলো এর দুদিন পর উম্মোচন করা হবে ধারণা করা হচ্ছে।

টিভির প্রথম সংস্করণ উন্মোচনের পর নতুন কোনো সংস্করণ আনেনি অ্যাপল।

নতুন ডিভাইস দুটি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি অ্যাপল। তবে অনলাইনে ফাঁস হওয়া কিছু ছবির বরাত দিয়ে প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, নতুন আইফোনের নাম হবে আইফোন ৬এস এবং নতুন আইপ্যাডের নাম হবে আইপ্যাড প্রো।

এইচপির ল্যাপটপে দেড় হাজার টাকা ছাড়

প্রযুক্তিপণ্য বিপণনকারী প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস ১৪-জি ১০৩ এইউ মডেলের এইচপির ল্যাপটপ বিক্রিতে দেড় হাজার টাকা ছাড় ঘোষণা করেছে। ‘স্টুডেন্ট অফার’ নামে চালু হওয়া বিশেষ ওই ছাড়ের আওতায় থাকছে কেবল শিক্ষার্থীরা।

hp-laptopফলে ১৪-জি ১০৩ এইউ মডেলের এইচপি ল্যাপটপটি আগের চেয়ে কম মূল্যে কিনতে পারবেন শিক্ষার্থীরা।

প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের জন্য ১৪-জি ১০৩ এইউ মডেলের ল্যাপটপটির দাম ২৬ হাজার টাকা থেকে কমিয়ে ২৪ হাজার ৫০০ টাকা করা হয়েছে। এএমডি ডুয়াল কোর ই১-৬০১০ মডেলের প্রসেসর চালিত এই ল্যাপটপে রয়েছে দুই জিবি ডিডিআরথ্রি র‍্যাম, ৫০০ জিবি হার্ডড্রাইভ।

১৪ দশমিক এক ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত ল্যাপটপটিতে ডিভিডি রাইটার, ব্লুটুথ, ওয়েবক্যাম, ওয়াইফাই এবং এএমডি রেডিয়ন গ্রাফিক্স কার্ড রয়েছে।

ব্ল্যাকহোল দিয়ে যাওয়া যাবে আরেক বিশ্বে!

ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বরের ফাঁদে আটকে গেলে যদিও আর পৃথিবীতে আসা সম্ভব নয়। তবে সেখানে যে আপনাকে আবদ্ধ থাকতে হবে তাও কিন্তু নয়। মজার ব্যাপার হলো, আপনি বরং সেখান থেকে ভিন্ন ভিন্ন মহাবিশ্বে বিচরণ করতে পারবেন। কারণ ব্ল্যাক হোল যে শুধু নিজের ভেতরে টেনে সবকিছু গিলে ফেলে তা নয়। এটা কিছু রেডিয়েশন ছড়িয়েও দেয়। আর এতে করে আপনি চলে যেতে পারবেন অন্য যেকোনও মহাজগতে।

হ্যাঁ, ব্ল্যাক হোল তত্ত্বের জনক স্টিফেন হকিং এমনটিই বলেছেন। সম্প্রতি সুইডেনের রাজধানী স্টকহোমে বিজ্ঞান সভায় দেয়া এক বক্তৃতায় পদার্থ বিজ্ঞানের জন্য সাড়া জাগানো এ নতুন থিউরি তিনি দেন। স্টকহোমে কেটিএইচ র‌য়্যাল ইনস্টিটিউট ওই সভার আয়োজন করে।

হকিং তার বক্তৃতায় বলেছেন, ব্ল্যাক হোল বিকল্প ইতিহাসের অস্তিত্ব জানান দিচ্ছে, আর তা হচ্ছে এটা দিয়ে আপনি নিজ পৃথিবী ভিন্ন আলাদা যেকোনো মহাবিশ্বে প্রবেশ করতে পারছেন। এই গহ্বর খুব বড় হবে না, আর এটা যদি ঘূর্ণায়মান হয়, তবে এটা অন্য কোনো মহাবিশ্বে প্রবেশের রাস্তা হতে পারে।

তবে আপনার জন্য আমাদের মহাবিশ্বে ফিরে আসাটা অসম্ভব। কাজেই মহাশূন্যে যাত্রার ব্যাপারে আমি খুব আগ্রহী হলেও এটা (কৃষ্ণগহ্বরে ঢোকা) আমি ট্রাই করবো না।”

এতদিন এগুলো বিজ্ঞানের কল্পনাবিলাস ছিল। তবে এবার হকিং এর মতো একজন পদার্থ বিজ্ঞানী নিজেই বললেন এসব আর কল্পনা নয়, গাঢ় সত্যি।

ব্ল্যাক হোলের চারপাশে নীল আলোর একটি সীমানা বলয় রয়েছে। যার নাম দেয়া হয়েছে ইভেন্ট হরাইজন। আর বলা হয়ে থাকে কোনো বস্তু যদি সে সীমানা বলয় অতিক্রম করে তাহলে তার পরিণতি কি হতে পার। বস্তুটি অস্তিত্ব থাক বা না থাক, অন্তত তার তথ্যগুলোতে জমা থাকার কথা।

এবার হকিং বিজ্ঞানীদের এই প্যারাডক্সের জবাব দেওয়ার চেষ্টা করেছেন তার স্টকহোমের বক্তৃতায়।

হকিং প্রস্তাব করছেন, বস্তুগুলোর তথ্য সীমানা বলয়ে জমা হয়ে থাকে। যা ব্ল্যাক হোলের ভেতরে প্রবেশ করে না। ফলে ফিরে আসারও দরকার পড়ে না। তার মানে, মানুষ গিয়েও যদি সীমানা বলয় বা ইভেন্ট হরাইজনে পড়েন, তিনি চিরতরে নিশ্চিহ্ন হয়ে যাবেন না।

বক্তৃতার শেষে হকিং তার স্বভাবসুলভ কৌতুকময় ভাষায় শ্রোতাদের বলেন, আপনি যদি অনুভব করেন, আপনি ব্ল্যাক হোলে গিয়ে পড়েছেন, হার মানবেন না। বেরিয়ে যাওয়ার পথ আছে।

Saturday, 29 August 2015

৪ ভাবে ব্যবহার করা যাবে আসুসের নয়া ল্যাপটপ

গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড বাজারে নিয়ে এলো বিশ্বখ্যাত ‘আসুস’ ব্র্যান্ডের টিপি৩০০এলএ-৫০১০ইউ মডেলের নয়া ল্যাপটপ। চার মোডে ব্যবহার করা যাবে পঞ্চম প্রজন্ম সমর্থনকারী কোর-আই-৩ প্রসেসরে পরিচালিত ২ দশমিক ১০ গিগাহার্টজ সম্পন্ন একটি আধুনিক মানের ল্যাপটপটি।নয়া এই ল্যাপটপে রয়েছে ৪ জিবি র‍্যাম ও আকর্ষণীয় এল.ই.ডি ব্যাকলিট। মাল্টিটাচ ক্ষমতা সম্পন্ন ১৩ দশমিক ৩ ইন্ঞ্চি প্রশস্ত অত্যাধুনিক এই ল্যাপটপ ৪টি বিশেষ মোডে ব্যাবহার করা যায়। এটি ৩৬০° কোণে ঘুরিয়ে ব্যবহারকারীরা ইচ্ছেমতো ব্যবহার করতে পারে।

এতে আরও ব্যবহ্নত হয়েছে এইচ-ডি ওয়েবক্যাম, ব্লু-টুথ এবং ইউ.এস.বি ৩.০। মূল্য রাখা হয়েছে ৪৮৫০০ টাকা। রয়েছে ২ বছরের বিক্রয়োত্তর সেবা।

সেপ্টেম্বরে আসছে আইফোন ৬এস ও অ্যাপল টিভি

মার্কিন নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলের আইফোনের পরবর্তী সংস্করণ ও অ্যাপল টিভি কবে আসবে তা নিয়ে অনেক দিনে ধরে প্রযুক্তিবাজারে গুঞ্জন চলছিল। সম্প্রতি এই গুঞ্জনের সমাপ্তি ঘটলো। আগামী ৯ সেপ্টেম্বর আইফোনের নতুন সংস্করণ উন্মুক্ত করতে যাচ্ছে অ্যাপল।

সেপ্টেম্বরের ৯ তারিখে অ্যাপল অবমুক্তের দিনে এক বিশেষ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।

এরই মধ্যে অনুষ্ঠানের নিমন্ত্রণ জানিয়ে অতিথিদের ইমেলে পাঠানো হয়েছে। আর ওই ইমেইলের সূত্র ধরেই ৯ সেপ্টেম্বর নতুন আইফোন উন্মুক্ত করার বিষয়টি গনমাধ্যমের আলোচনায় এসেছে।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানাচ্ছে, ঘোষিত তারিখে ৬ এস ও ৬ এস প্লাস নামে দুটি আইফোন উন্মুক্ত করতে পারে অ্যাপল। ম্যাকবুক ও অ্যাপল ওয়াচের মতো নতুন আইফোনের সংযুক্ত হতে চলেছে ফোর্স টাচ প্রযুক্তি।

সাধারণত সেপ্টেম্বর মাসেই নতুন আইফোন সংস্করণ উন্মুক্ত করে থাকে প্রতিষ্ঠানটি। তবে এবার পরবর্তী প্রজন্মের আইফোন জন্য অ্যাপল টিভির ঘোষণাও আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

চীনের একটি প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ্যম বলছে, নতুন আইফোনে থাকবে মোশন ওয়ালপেপারের সুবিধা। এছাড়া আইফোন ফোর্স টাচ এবং স্যাপ্পায়রি গ্লাস প্রযুক্তি থাকবে এতে।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানাচ্ছে, ঘোষিত তারিখে ৬ এস ও ৬ এস প্লাস নামে দুটি আইফোন উন্মুক্ত করতে পারে অ্যাপল। ম্যাকবুক ও অ্যাপল ওয়াচের মতো নতুন আইফোনের সংযুক্ত হতে চলেছে ফোর্স টাচ প্রযুক্তি।