Sunday, 6 September 2015

এমএসআই এনেছে গেমিং মাদারবোর্ড

ষষ্ঠ প্রজন্মের গেমিং মাদারবোর্ড বাজারে এনেছে এমএসআই। ইউসিসি গেমিং হার্ডওয়্যার নির্মাণে বিশ্বের এক নম্বর কোম্পানি এমএসআই। বিশ্ববাজারে অবমুক্ত করেছে তাদের এ ষষ্ঠ প্রজন্মের গেমিং মাদারবোর্ড। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের বাজারেও অবমুক্ত হয়েছে জেড-১৭০ সিরিজের এসব মাদারবোর্ড।

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে ষষ্ঠ প্রজন্মের এমএসআই গেমিং মাদারবোর্ড অবমুক্তির অনুষ্ঠান আয়োজন করে আইটি পণ্য আমদানিকারক প্রতিষ্ঠান ইউসিসি। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমএসআইয়ের এশিয়া প্যাসিফিক অঞ্চলের সেকশন ম্যানেজার মাইকেল লিয়াং এবং সেলস স্পেশালিস্ট কেন সাং।

ইউসিসির মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মো. নিয়ামত হাসান নিমুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউসিসির হেড অব সেলস এজিএম মো. শাহিন মোল্লা, প্রোডাক্ট ম্যানেজার জায়নুস সালেখিন ফাহাদ এবং ইউসিসির অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

ইউসিসির সাথে সম্পৃক্ত উত্তরা, আইডিবি এবং এলিফ্যান্ট রোডের প্রায় ৮০জন প্রথম সারির এমএসআই পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠানের প্রতিনিধি ছাড়াও বাংলাদেশের শীর্ষস্থানীয় গেমিং দল রেড ভাইপারসের সদস্যরাও অনুষ্ঠানের উপস্থিত ছিলেন।
এরপর বাংলাদেশের গেমিং জগতে ১ নম্বর গেমিং টিম রেড ভাইপারসের পক্ষ থেকে মি. শাফি মঞ্চে আসেন এবং এমএসআই গেমিং বোর্ড নিয়ে তার অভিজ্ঞতা ও নতুন মাদারবোর্ড সম্পর্কে আকর্ষণীয় বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি গ্রাহকদের এই পণ্যটির সম্ভাব্য গ্রহণ যোগ্যতা নিয়ে সুন্দর কিছু মন্তব্য করেন।

প্রসঙ্গত, নতুন এই সিরিজের মাদারবোর্ডগুলো তিনটি ক্যাটাগরিতে পাওয়া যাচ্ছে। যেমন, পারফরমেন্স গেমিং, এন্থুজিয়াস্ট গেমিং ও আরসেনাল গেমিং এ বিভক্ত করা হয়েছে। যা গেমারদের প্রত্যাশা অনুযায়ী পণ্য কিনতে সাহায্য করবে।

ইন্টেল 6th জেনারেশন প্রসেসর সাপোর্টেড এই মাদারবোর্ডগুলোতে থাকছে ৪টি র‌্যামের শ্লট যা DDR4 ৩৬০০ (OC) বাস পর্যন্ত সাপোর্ট দিবে। বেস্ট ইন ক্লাস ফিচার ও টেকনোলজি সম্বলিত এই সিরিজের মাদারবোর্ডগুলোতে থাকছে ওসি জিনি ক্লিক বায়স ৪, কিলার E2400 গেমিং নেটওয়াকিং এ সর্বোচ্চ ফ্রাগ এবং সর্বনিম্ন ল্যাগ এর নিশ্চয়তা। অডিও বুস্ট-২, সাউন্ড, ইউএসবি ৩.১ এবং সাটা ৮ এর মতো আকর্ষণীয় সব ফিচার।

0 comments:

Post a Comment